A ও B এর মধ্যে কোনটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করে? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: ২ 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা যথাক্রমে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশকে বোঝানো হয়েছে। দুটি পরিবেশই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করে, তবে তাদের ভূমিকা ভিন্ন এবং একে অপরের পরিপূরক। আধুনিক অর্থনীতিতে বিশেষ করে উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে, সামাজিক পরিবেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বেশি কার্যকর ভূমিকা রাখে। কারণ এটি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করে। খনিজ সম্পদ, উর্বর মাটি, নদী, বনজ সম্পদ, আলো, বায়ু যা প্রাকৃতিক সম্পদের উপাদান। এসব সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য দরকার দক্ষ মানব সম্পদ, শিক্ষিত নাগরিক; যা সামাজিক পরিবেশের উপাদান। এছাড়া সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে বিদ্যুৎ, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংকিং সেবা প্রভৃতি; যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে চালিকাশক্তি হিসেবে কাজ করে। এছাড়া আইন-কানুন, রাজনীতি, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা যা সামাজিক পরিবেশের উপাদান। এগুলোর কারণে বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হয়। সুতরাং বলা যায় যে, প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলোকে ব্যবহার্য ও চালিকাশক্তিতে রূপান্তর করার জন্য সামাজিক পরিবেশের উপাদান প্রয়োজন। তাই দুটিই গুরুত্ব বহন করে। তথাপিও সামাজিক পরিবেশ যেহেতু সরাসরি সম্পৃক্ত, তাই অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এর ভূমিকা অধিক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
A ও B এর মধ্যে কোনটি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করে? য…
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর