শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়গুলো হলো পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু প্রভৃতি যা প্রাকৃতিক ভূগোলের অংশ। ভূগোলের যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বা এর সাথে কার্যরত বিভিন্ন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত হলো পৃথিবীর ভূমিরূপ গঠন, জীবজগৎ, বারিমণ্ডল, আবহাওয়া, জলবায়ু, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডল, মৃত্তিকা, পানিচক্র প্রভৃতিসহ সকল প্রাকৃতিক বিষয়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টি ভূগোলের কোন শাখাকে নির্দেশ করে? বর্ণনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : সীমা দশম শ্রেণির ক্লাসে তার বন্ধুদের সাথে ভূগোল বিষয়ে পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু নিয়ে আলোচনা করে। দৃশ্যকল্প-২ : ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়- (i) পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ। (ii) পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব।

Jessore · 2024

উত্তর

ভূগোল সম্পর্কে রিচার্ড হার্টশোর্ন বলেন, পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ই হলো ভূগোল।

উত্তর

পৃথিবীর পৃষ্ঠে রয়েছে বিভিন্ন অবয়ব; যেমন- মাটি, পানি, বায়ু, গাছপালা, মানুষ, ঘরবাড়ি, পাহাড়, পর্বত, সমুদ্র, নদীনালা প্রভৃতি। এসব কিছুকে প্রকৃতি বলা হয়। ভূগোল এ প্রকৃতির বর্ণনা করে থাকে। এ প্রকৃতির প্রতিটি উপাদানের সম্মিলিত অবস্থাই হচ্ছে পরিবেশ; যা ভূগোল বর্ণনা বা বিশ্লেষণ করে থাকে। ভূগোল হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, ভূগোল এবং পরিবেশ এরা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়গুলো হলো পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জলবায়ু প্রভৃতি যা প্রাকৃতিক ভূগোলের অংশ। ভূগোলের যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বা এর সাথে কার্যরত বিভিন্ন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত হলো পৃথিবীর ভূমিরূপ গঠন, জীবজগৎ, বারিমণ্ডল, আবহাওয়া, জলবায়ু, বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডল, মৃত্তিকা, পানিচক্র প্রভৃতিসহ সকল প্রাকৃতিক বিষয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত বিষয়গুলো ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে জানা যায়। পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। এছাড়া অনেক বিষয় আছে যা ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে জানা যায়। নিচে তা উল্লেখ করা হলো- ১. পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য। ২. পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। ৩. পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। ৪. কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে। ৫. প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?

প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভূগোলের পরিধি বিস্তারের ২টি কারণ লেখ।

ভূগোলের পরিধি বিস্তারের ২টি কারণ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভূগোল বলতে কী বোঝায়?

ভূগোল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবেশের উপাদান কী কী?

পরিবেশের উপাদান কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রাকৃতিক ভূগোল বলতে কী বোঝায়?

প্রাকৃতিক ভূগোল বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষ ও পরিবেশের মধ্যে বিবিড় সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

মানুষ ও পরিবেশের মধ্যে বিবিড় সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভূগোলকে কেন পৃথিবীর বিজ্ঞান বলা হয়?

ভূগোলকে কেন পৃথিবীর বিজ্ঞান বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানব ভূগোল কাকে বলে?

মানব ভূগোল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কী? ব্যাখ্যা করো।

দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূগোলের প্রধান কাজটি ব্যাখ্যা করো।

ভূগোলের প্রধান কাজটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন কোন ভূগোলের কাজের অন্তর্ভুক্ত? কেন?

বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন কোন ভূগোলের কাজের অন্তর্ভুক্ত? কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভৌত পরিবেশ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

ভৌত পরিবেশ গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।