উদ্দীপকের 'P [গণিত] চিহ্নিত উপাদানগুলো ভূগোলের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] চিহ্নিত উপাদানগুলো হলো শস্য উৎপাদন ও মৎস্য চাষ যা অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে, তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসায়-বাণিজ্য পরিচালনা ইত্যাদি। অর্থনৈতিক ভূগোলের এ শাখায় উল্লিখিত উপাদান মানুষের বেঁচে থাকার তাগিদে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী করা হয়। এর ফলে ভৌগোলিক, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। উদ্দীপকের 'P [গণিত] চিহ্নিত শাখার উপাদানগুলো শস্য উৎপাদন ও মৎস্য চাষ যা বৈশিষ্ট্যগতভাবে অর্থনৈতিক ভূগোলের সাথে মিলে যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের 'P চিহ্নিত উপাদানগুলো ভূগোলের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর