উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভূগোলের কথা বলা হয়েছে যা পৃথিবীর বিজ্ঞান নামে পরিচিত। নিচে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো- ভূগোল ও পরিবেশ বিষয়টি পাঠের মাধ্যমে পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন, কোথায় আছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি প্রভৃতি গঠনের কারণ ও বৈশিষ্ট্য জানতে পারি। এটি পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায়। এছাড়া জানা যায় পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। আবার প্রাকৃতিক দুর্যোগগুলো কেন সৃষ্টি হয়, এদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি এবং এ দুর্যোগ কী ক্ষতি করে তা ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়। এটি পাঠে আমরা কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে তা জানতে পারি। মানুষ তার কর্মকাণ্ড দ্বারা কীভাবে প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন করছে তা আমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান পাঠে জানতে পারি। যেমন- পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাবের কারণে কীভাবে পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, কীভাবে অর্থনৈতিক জীবন গড়ে উঠেছে তাও জানা যায়। সর্বোপরি বলা যায়, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অনস্বীকার্য।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর