তন্ময়ের পছন্দের এবং আগ্রহের বিষয়গুলো কি একই শাখার? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তন্ময়ের পছন্দের এবং আগ্রহের বিষয় হলো যথাক্রমে প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল যা দুটি ভিন্ন শাখার। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। অন্যদিকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশ মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান করাই মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলে মৃত্তিকা, বায়ুমণ্ডল, জলবায়ু, সমুদ্র, আবহাওয়া, ভূমিরূপ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। অন্যদিকে, মানব ভূগোল কৃষিকাজ, জনসংখ্যা, দুর্যোগ, থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং উদ্দীপকের ঘটনার প্রথম দিকে মৃত্তিকা, জলবায়ু, বায়ুমণ্ডল এবং পরবর্তীতে কৃষিকাজ, জনসংখ্যা, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করার কৌশল প্রভৃতির মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। তাই বলা যায়, তন্ময়ের পছন্দ ও আগ্রহের বিষয়টি একই শাখার নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
তন্ময়ের পছন্দের এবং আগ্রহের বিষয়গুলো কি একই শাখার? তোমার মতামত বিশ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর