উদ্দীপকে 'ক' ও 'খ' শিলার মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' হলো আগ্নেয় শিলা এবং 'খ' হলো পাললিক শিলা। এ দুয়ের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য রয়েছে। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট ও গ্রানাইট শিলার সৃষ্টি হয়। এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অন্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এটি স্ফটিকাকার, কঠিন ও কম ভঙ্গুর এবং অপেক্ষাকৃত ভারী। অপরদিকে, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। আবার পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও 'বলা হয়। তাছাড়া এ শিলা সহজেই ক্ষয়ীভূত হয় এবং সাগরের তলদেশে সঞ্চিত হতে দেখা যায়। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে। অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। সুতরাং উদ্দীপকের ছকের 'ক' ও 'খ' অর্থাৎ আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে বৈশিষ্ট্য ও গঠনগত বৈসাদৃশ্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১ : ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' শিলার মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর