উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ দুটির মধ্যে কোনটি মানবজীবনে অপকার নয় উপকার করে থাকে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দুর্যোগ দুটি হলো আগ্নেগিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প। দুর্যোগ দুটি মধ্যে আগ্নেগিরির অগ্ন্যুৎপাত মানবজীবনে অপকার নয় উপকারও করে থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে উঠে বহুদূরে ছড়িয়ে পড়ে। ফলে অনেক নগর, গ্রাম, কৃষিক্ষেত্র ইত্যাদি ধ্বংস হয়। আগ্নেয়গিরির দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে অনেক উদ্ভিদ ও জীবজন্তু আক্রান্ত হয়। হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি, মরুভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে এবং জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। যেমন- ভারতের দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া অগ্ন্যুৎপাতের সময় লাভার সাথে ভূঅভ্যন্তর হতে অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ ভূপৃষ্ঠে নির্গত হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে এ কারণে অধিক খনিজ দ্রব্য পাওয়া যায়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুধু অপকার নয়, অনেকক্ষেত্রে উপকারী ভূমিকাও পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ দুটির মধ্যে কোনটি মানবজীবনে অপকার নয় উপকা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর