পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।
উত্তর: পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তর হলো- ভূত্বক: ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় ভাই ভূত্বক। এর গড় পুরুত্ব ২০ কিলোমিটার, তবে মহাদেশীয় অংশে এটি প্রায় ৩৫ কিলোমিটার এবং সমুদ্রের নিচে ৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। গুরুমণ্ডল: ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডল : গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এ স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।
উত্তর