চিত্র-২ এ প্রদর্শিত L ও M ভূমিরূপ দুটির মধ্যে কোনটি বাংলাদেশে লক্ষণীয়? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: চিত্র-২ এ প্রদর্শিত 'L [গণিত] ও 'M [গণিত] ভূমিরূপ দুটি হলো পলল পাখা ও প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি বাংলাদেশে লক্ষণীয়। পার্বত্য কোনো অঞ্চল থেকে হঠাৎ করে কোনো নদী যখন সমভূমিতে পতিত হয়, তখন শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সমভূমিতে সঞ্চিত হয়ে পলল পাখা ভূমিরূপের সৃষ্টি হয়। এ ধরনের ভূমিরূপ সাধারণরত বাংলাদেশে দেখা যায় না। অপরদিকে, বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল প্লাবিত হয়, প্লাবন শেষে নদীর দু'পাশের ভূমিতে খুব পুরু স্তর কাদা, পলি দেখতে পাওয়া যায়। এভাবে অনেকদিন পলি জমতে জমতে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। প্লাবন সমভূমির মধ্যে বালুচর ন্যায় সঞ্চয়জাত সমভূমিও দেখা যায়। নদীর পানিতে যখন অতিরিক্ত বালু, কর্দম, নুড়ি ইত্যাদি মিশ্রিত থাকে তখন স্রোতের বেগ হ্রাস পায় এবং বাহিত পদার্থসমূহ দ্রুত সঞ্চিত হয়ে বালুচরের সৃষ্টি করে। কয়েকটি জেলা ব্যতীত মোটামুটি সমগ্র বাংলাদেশই পদ্মা, যমুনা, মেঘনা প্রভৃতি নদীবিধৌত প্লাবন সমভূমি। সুতরাং চিত্র-২ এ প্রদর্শিত 'L [গণিত] ও 'M [গণিত] ভূমিরূপের মধ্যে 'M [গণিত] ভূমিরূপটি অর্থাৎ প্লাবন সমভূমি বাংলাদেশে লক্ষণীয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
চিত্র-২ এ প্রদর্শিত L ও M ভূমিরূপ দুটির মধ্যে কোনটি বাংলাদেশে লক্ষণ…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর