উদ্দীপকের চিত্র দুটির মধ্যে কোনটি মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে নিয়ে আসে তা বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র A ও B তে যথাক্রমে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প দেখানো হয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সাধারণত একটি নির্দিষ্ট স্থানে ঘটে থাকে অর্থাৎ যে অঞ্চলে এটি অবস্থিত শুধু সেখানে ও আশেপাশে এর ধ্বংসযজ্ঞের বিস্তার ঘটে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে উঠে এবং বহুদূরে লাভা ছড়িয়ে পড়ে নগর, গ্রাম, কৃষিক্ষেত্র ইত্যাদি ধ্বংস করে। আগ্নেয়গিরির দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে অনেক উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ চাপা পড়ে। হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে, সম্পদের ক্ষতি হয়। ভূমিকম্প যেকোনো স্থানেই হতে পারে। ভূমিকম্পের ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, পাহাড়ধস ইত্যাদি ধ্বংসের মাধ্যমে ব্যাপক ক্ষতি হয়। ঘরবাড়ি ধ্বংসের ফলে শহরে ব্যাপক প্রাণহানি ঘটে এবং প্রচুর ধনসম্পদের ক্ষতি হয়। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়। সুনামির ঢেউ উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এর মাধ্যমেও বহু প্রাণহানি ঘটে ও ধনসম্পদের ক্ষতি হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে মানবজীবনে ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ভয়াবহতা অধিক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকের চিত্র দুটির মধ্যে কোনটি মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে নিয়ে আ…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর