'X [গণিত] ও 'Z [গণিত] এর উপাদানগুলো বিবেচনায় রেখে কোন স্তরটি প্রাণিকুলের জন্য অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: ছকের X ও Z স্তর দুটি যথাক্রমে কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল। জীবজগত তার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতির ওপর নির্ভরশীল। খনিজ দ্রব্যের মধ্যে আকরিক লোহা, নিকেল প্রভৃত ভারী শিল্পে (যেমন- লোহা ও ইস্পাত) ব্যবহৃত হয়। কিন্তু 'X [গণিত] তথা কেন্দ্রমণ্ডলে যে লোহা, নিকেল রয়েছে তা উত্তোলনযোগ্য নয়। বরং মানুষ অশ্মমণ্ডলের অন্তর্গত খনি থেকেই খনিজ সম্পদ আহরণ করে। আবার, মানুষের ব্যবহৃত জ্বালানি সম্পদ (কয়লা, তেল, গ্যাস), গৃহনির্মাণ, কৃষিকাজ প্রভৃতি সবকিছু অশ্মমণ্ডলের উপর নির্ভরশীল। কৃষিকাজের জন্য উপযুক্ত মাটি ও পানির প্রাথমিক উৎস হলো অশ্মমণ্ডল। অশ্মমণ্ডলের অন্তর্গত সমুদ্র তলদেশের ভূত্বক সিলিকন, ম্যাগনেসিয়াম এবং মহাদেশীয় ভূত্বক সিলিকন, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এছাড়াও তামা, সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যা অশ্মমণ্ডলে পাওয়া যায়। সুতরাং বলা যায়, অশ্মমণ্ডল প্রাণিকুলের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
'X ও 'Z এর উপাদানগুলো বিবেচনায় রেখে কোন স্তরটি প্রাণিকুলের জন্য অ…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর