উদ্দীপকে 'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত ভূমিরূপগুলোর মধ্যে কোনটি বসবাসের জন্য উপযোগী? বিশ্লেষণ করো।
উত্তর: 'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] তথা পর্বত, মালভূমি ও সমভূমির মধ্যে সমভূমি বসবাসের জন্য অধিক উপযোগী। সমুদ্রপৃষ্ঠের সাথে প্রায় সমতলে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। অন্যদিকে মালভূমি এবং পর্বত বন্ধুর প্রকৃতির ভূমিরূপ। তাই সমভূমিতে মানুষের চলাচল, বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সবকিছুই সহজ। সমভূমি বসবাসের জন্য আদর্শ প্রমাণে বাংলাদেশকে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। পদ্মা, মেঘনা, যমুনা নদী ও এদের শাখা ও উপশাখা নদী দ্বারা বাহিত পলল দ্বারা এ দেশের সমভূমি গঠিত হয়েছে। এ এলাকাতে বিচ্ছিন্নভাবে বিল, ঝিল, হাওর লক্ষ করা যায়। এ অঞ্চলের মাটি উর্বর তাই এ অঞ্চল কৃষি সমৃদ্ধ। এখানে ধান ও পাট বেশি উৎপন্ন হয়। এ অঞ্চল মৎস্য সম্পদে সমৃদ্ধশালী। এ অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে প্রায় সমুদ্র সমতলে অবস্থিত সুন্দরবন। এখানকার মাটির স্তর খুবই গভীর এবং ভূমি খুব উর্বর। তাই দেশের উঁচু চত্বর ভূমি এবং পাহাড়ি এলাকার তুলনায় এখানে বসতি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট। পৃথিবীর মোট ভূভাগের প্রায় শতকরা ৫৮ ভাগ সমভূমির অন্তর্গত। পৃথিবীর সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড সমভূমিতেই সংঘটিত হয়। এ কারণে সমভূমি মানুষের বসবাসের জন্য উৎকৃষ্ট।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'A , 'B ও 'C চিহ্নিত ভূমিরূপগুলোর মধ্যে কোনটি বসবাসের জ…
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর