গ. উদ্দীপকের 'R [গণিত] স্তরটি ভূঅভ্যন্তরের কোন স্তর? ব্যাখ্যা করো।
উত্তর: 'R [গণিত] স্তরটি পৃথিবীর ভূত্বক বা অশ্মমন্ডলকে নির্দেশ করে। 'R [গণিত] চিহ্নিত স্তরটি হলো ভূত্বক। ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ১০০ কিলোমিটার গভীর পর্যন্ত হালকা উপাদানে গঠিত হয়েছে অশ্মমণ্ডল। এ মণ্ডলের বাইরের আবরণই হলো ভূত্বক। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায়, তা ভূত্বক। ভূ-অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূ-ত্বকের পুরুত্ব সবচেয়ে কম, যা গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে মাত্র ৫ কিলোমিটার পুরু। ভূত্বকে সিলিকন ও অ্যালুমিনিয়াম অধিক। ভূত্বকের শিলাস্তরগুলোকে দু'ভাগে ভাগ করা হছেয়ে। যথা- সিয়াল বা হালকা শিলাস্তর এবং সিমা বা ভারী শিলাস্তর। সাধারণত মহাদশেীয় ভূত্বকের স্তরকে সিয়াল বলে। আর সিমা হলো ভূত্বকের নিচের অংশ। এটি সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এ শিলাস্তর সিয়াল স্তরের তুলনায় ভারী। সমুদ্র তলদেশ এ শিলাস্তর দিয়ে তৈরি। ভূত্বকের উপরের ভাগেই পৃথিবীর বাহ্যিক অবয়বগুলো দেখা যায়। যেমন- পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে ৩০° সেলসিয়াস তাপমাত্রা বাড়ে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
গ. উদ্দীপকের 'R স্তরটি ভূঅভ্যন্তরের কোন স্তর? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর