উদ্দীপকের 'P [গণিত] ও 'Q [গণিত] স্তরদ্বয়ের মধ্যে কোনটি অধিক বিস্তৃত? তার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'P [গণিত] স্তর হলো কেন্দ্রমণ্ডল এবং 'Q [গণিত] স্তর হলো গুরুমণ্ডল। দুটি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডল অধিক বিস্তৃত। ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরু মণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট (Basalt) শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত। i. ঊর্ধ্ব গুরুমণ্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ii. নিম্ন গুরুমণ্ডল। অপরদিকে গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে, যে, কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ আছে, যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তঃভাগ আছে, যা ১,২১৬ কিলোমিটার পুরু। এর প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। সুতরাং বলা যায়, দুটি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডল অধিক বিস্তৃত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'P ও 'Q স্তরদ্বয়ের মধ্যে কোনটি অধিক বিস্তৃত? তার তুলনাম…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর