'B [গণিত] ও 'C [গণিত] গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটি বৃহত্তম গ্রহ? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: B গ্রহটি বৃহস্পতি এবং C গ্রহটি হলো বুধ। এ দুটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহটি বৃহত্তম গ্রহ। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবীর সাতাশ ভাগের একভাগ তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি (প্রায় ৩০,০০০° সেলসিয়াস)। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে ৪,৩৩১ দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৬৭টি। এ গ্রহে জীবের অস্বিত্ব নেই। অপরদিকে, বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার; এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় এক দেখা যায় না। সূর্যেকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। সুতরাং বুধ গ্রহে ৮ দিনে এক বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। সুতরাং, উপরোক্ত আলোচনায় সুস্পষ্টই প্রতীয়মান, B গ্রহটি অর্থাৎ বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
'B ও 'C গ্রহ দুটির মধ্যে কোন গ্রহটি বৃহত্তম গ্রহ? যুক্তিসহ তোমার …
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর