“উক্ত প্রাকৃতিক দুর্যোগটি শুধু কুফল নয়, সুফলও বয়ে আনে”- মতামত দাও।
উত্তর: উক্ত প্রাকৃতিক দুর্যোগটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে মানবজীবনের উপর ক্ষতিকর ও কল্যাণকর উভয় ধরনের প্রভাব পরিলক্ষিত হয়। ক্ষতিকর প্রভাব: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে উঠে বহুদূরে ছড়িয়ে পড়ে। ফলে অনেক নগর, গ্রাম, কৃষিক্ষেত্র ইত্যাদি ধ্বংস হয়। আগ্নেয়গিরির দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে অনেক উদ্ভিদ ও জীবজন্তু আক্রান্ত হয়। হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই নগর দুটি লাভা ও ভস্মের মধ্যে ডুবে গিয়েছিল। কল্যাণকর প্রভাব: আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি, সমভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে এবং জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। যেমন- দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া অগ্ন্যুৎপাতের সময় লাভার সাথে ভূঅভ্যন্তর হতে অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ ভূপৃষ্ঠে নির্গত হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে এ কারণেই অধিক খনিজ দ্রব্য পাওয়া যায়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কেবল কুফল নয়, অনেক ক্ষেত্রেই সুফলও বয়ে আনে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
“উক্ত প্রাকৃতিক দুর্যোগটি শুধু কুফল নয়, সুফলও বয়ে আনে”- মতামত দাও।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর