শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের এরূপ প্রাকৃতিক দুর্যোগের ফলাফল বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কথা বলা হয়েছে, যা ২৮ সেপ্টেম্বর ২০১৮ তে ইন্দোনেশিয়ায় সংঘটিত হয়েছে। সুনামির কারণে সমুদ্র উপকূলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এর ফলে ব্যাপক এলাকা প্লাবিত হয়। মানুষের জীবন, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলাদির ক্ষয়ক্ষতি সাধিত হয়। সুনামি আঘাত আনার আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। ফলে আকস্মিক আঘাতে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের জীবনহানি ঘটে। এর ফলে সমুদ্র উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। উপকূলের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সুনামির ভয়াবহতার উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিকে। এর প্রভাবে ৬০০ মাইলব্যাপী এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩ লক্ষাধিক মানুষ নিহত হয়। ছোট ছোট দ্বীপ ধ্বংস হয়ে যায়। উপকূলবর্তী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। উদ্দীপকেও দেখা যায়, পালু শহরে সুনামিতে প্রায় ১৪০০ লোক মৃত্যুবরণ করে। সুতরাং বলা যায় যে, মানবজীবন ও প্রকৃতিতে সুনামির ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

উদ্দীপকের এরূপ প্রাকৃতিক দুর্যোগের ফলাফল বিশ্লেষণ করো।

উদ্দীপক

ইন্দোনেশিয়ার পালু শহর ২৮ সেপ্টেম্বর ২০১৮তে একটি প্রাকৃতিক দুর্যোগে কাদামাটি, বিভিন্ন আবর্জনায় আচ্ছাদিত হয়। প্রায় ১৪০০ লোক মৃত্যুবরণ করে।

Barisal · 2019

উত্তর

অনেকগুলো প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা ভূপৃষ্ঠে যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলে।

উত্তর

'পোতাশ্রয়ের ঢেউ' বলতে সুনামিকে বোঝায়। সুনামি একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সুনামির পানির ঢেউ স্বাভাবিক ঢেউয়ের মত নয়। এটা সাধারণত ঢেউয়ের চেয়ে অনেক বিশালাকৃতির। অতি দ্রুত ফুঁটে ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল বা পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সমুদ্রের পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে। তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে।

উত্তর

উদ্দীপকে ইন্দোনেশিয়ার পালু শহরের দুর্যোগটি হলো সুনামি (Tsunami)। সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়ে থাকে। যেমন- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি। উদ্দীপকের ২৮ সেপ্টেম্বর, ২০১৮ এর সুনামিও এরূপভাবে সৃষ্ট। এছাড়া পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত (Landslide) ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। যেমন- ২৬ এপ্রিল ১৯৮৬ সালে রাশিয়ার চেরোনোবিলের দুর্ঘটনার ফলে সৃষ্ট সুনামি। সুতরাং আমরা বলতে পারি, সমুদ্রতলদেশে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কথা বলা হয়েছে, যা ২৮ সেপ্টেম্বর ২০১৮ তে ইন্দোনেশিয়ায় সংঘটিত হয়েছে। সুনামির কারণে সমুদ্র উপকূলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এর ফলে ব্যাপক এলাকা প্লাবিত হয়। মানুষের জীবন, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলাদির ক্ষয়ক্ষতি সাধিত হয়। সুনামি আঘাত আনার আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। ফলে আকস্মিক আঘাতে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের জীবনহানি ঘটে। এর ফলে সমুদ্র উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়। উপকূলের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সুনামির ভয়াবহতার উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিকে। এর প্রভাবে ৬০০ মাইলব্যাপী এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলংকা, বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩ লক্ষাধিক মানুষ নিহত হয়। ছোট ছোট দ্বীপ ধ্বংস হয়ে যায়। উপকূলবর্তী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। উদ্দীপকেও দেখা যায়, পালু শহরে সুনামিতে প্রায় ১৪০০ লোক মৃত্যুবরণ করে। সুতরাং বলা যায় যে, মানবজীবন ও প্রকৃতিতে সুনামির ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।