বায়ুর ক্ষয়কার্য কোথায় বেশি দেখা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: বায়ুর ক্ষয়কার্য মূলত বৃষ্টিহীন, উদ্ভিদহীন উষ্ণ মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে এবং সমুদ্র উপকূলের বালিয়াড়ি এলাকায় সর্বাধিক হয়। গাছপালা না থাকায় বায়ু বাধাহীনভাবে প্রচণ্ডবেগে আর্দ্রতাহীন মাটি এবং বালুকণা আলগা হওয়ায় তা উড়িয়ে নিয়ে যেতে পারে। এছাড়া মরু অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্যের কারণে শিলা ফেটে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, যা বায়ুর ক্ষয়কে আরও ত্বরান্বিত করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
বায়ুর ক্ষয়কার্য কোথায় বেশি দেখা যায়? ব্যাখ্যা করো।
উত্তর