উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ও 'B [গণিত] গতির মধ্যে কোনটিতে নদীর বিস্তার অধিক হয়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: ঘ উদ্দীপকে উল্লিখিত নদীর গতি 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা যথাক্রমে নদীর ঊর্ধ্বগতি ও মধ্যগতিকে বোঝানো হয়েছে। নদীর উক্ত দুই পর্যায়ের মধ্যে মধ্যগতিতে বিস্তার অধিক হয়। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো: নদীর ঊর্ধ্বগতি হলো নদীর প্রাথমিক অবস্থা। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে, সেখান থেকে সমভূমিতে পৌছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। এ পর্যায়ে নদীর প্রধান কাজ হলো ক্ষয়সাধন। ঢালু বেশি হওয়ায় এখানে নদীর ক্ষয়কার্য বেশি হয়, সঞ্চয় খুব কম হয়। অপরদিকে, পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। এখানে নদীর বিস্তার উর্ধ্বগতি অবস্থার চেয়ে অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার চেয়ে অনেক কম হয়। মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ শুরু হয়। মধ্যগতিতে নদীর দুদিক ভরাট হয়ে নিচু ভূমি সমতল ভূমিতে রূপান্তরিত হয়। ফলে এ অবস্থায় নদীর বিস্তার অনেক বেশি থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A ও 'B গতির মধ্যে কোনটিতে নদীর বিস্তার অধিক হয়…
উদ্দীপক

Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর