উদ্দীপকে চিহ্নিত 'P [গণিত] এবং 'Q [গণিত] ভূমিরূপ দুটি কি একই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের চিহ্নিত 'P [গণিত] এবং 'Q [গণিত] ভূমিরূপ দুটি হলো যথাক্রমে ভঙ্গিল পর্বত এবং পর্বতমধ্যবর্তী মালভূমি। ভূমিরূপ দুটি একই প্রক্রিয়ায় সৃষ্টি হয়নি। সমুদ্র তলদেশের বিস্তারিত 'অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূ-আলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। উদ্দীপকের 'P [গণিত] পর্বত অর্থৎ হিমালয় পর্বত এভাবে সৃষ্টি হয়েছে। অপরদিকে, পর্বত থেকে নিচু কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু খাড়া ঢালবিশিষ্ট ঢেউ খেলানো বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমির চতুরদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকলে তাকে পবর্তমধ্যবর্তী মালভূমি বলে। উদ্দীপকের 'Q [গণিত] মালভূমি অর্থৎ তারিম মালভূমি এভাবে সৃষ্টি হয়েছে। সুতরাং উদ্দীপকের চিহ্নিত 'P [গণিত] এবং 'Q [গণিত] ভূমিরূপ দুটি একই প্রক্রিয়ায় সৃষ্টি না হয়ে বরং ভিন্ন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে চিহ্নিত 'P এবং 'Q ভূমিরূপ দুটি কি একই প্রক্রিয়ায় সৃষ্টি …
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর