উদ্দীপকের প্রথম পর্বতটি কোন ধরনের? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের ১ম পর্বতটি হলো ভঙ্গিল পর্বত। নিম্নে বর্ণনা করা হলো- ভাঁজ থেকে ভঙ্গিল শব্দের উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূ-আলোড়ন বা ভূমিকম্পে ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখন্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্বভাঁজ ও অধ: ভাঁজ সংবলিত ভূমিকা মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম পর্বতটি কোন ধরনের? ব্যাখ্যা করো
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর