২য় ও ৩য় পর্বতদ্বয়ের মধ্যে কোনটি সাধারণত মোচাকৃতির হয়ে থাকে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ২য় পর্বতটি হলো আগ্নেয় পর্বত ও ৩য় পর্বতটি হলো ল্যাকোলিথ পর্বত। দুটি পর্বতের মধ্যে ২য় পর্বত তথা আগ্নেয় পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে। নিম্নে যুক্তিসহ মতামত দেওয়া হলো- আগ্নেয়গিরি থেকে উদ্গিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি করে। এভাবে বারবার লাভা, ছাই ও শিলা নির্গত হয়ে স্তরে স্তরে জমা হয়ে মোচাকৃতির পর্বতের সৃষ্টি করে। অন্যদিকে পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কখনো কখনো ভূপৃষ্ঠের উপরে এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে। ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে গম্বুজের আকার ধারণ করে বলে একে ল্যাকোলিথ পর্বত বলে। মূলত, আগ্নেয় পর্বত দেখতে মোচাকৃতির হয়ে থাকে এবং অন্যদিকে ল্যাকোলিথ পর্বত দেখতে গম্বুজ আকৃতির হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
২য় ও ৩য় পর্বতদ্বয়ের মধ্যে কোনটি সাধারণত মোচাকৃতির হয়ে থাকে? যুক্তিস…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর