শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে কোন ভূমিরূপটি আমাদের দেশের কৃষির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-৩ এর ভূমিরূপ দুটি হলো যথাক্রমে পাদদেশীয় পলল সমভূমি ও বদ্বীপ। ভূমিরূপ দুটির মধ্যে পাদদেশীয় পলল সমভূমি আমাদের দেশের কৃষির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের তিস্তা, করতোয়া, আত্রাই সংলগ্ন রংপুর, ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পলল সমভূমি নামে পরিচিত। নদীগুলো উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে সহজেই পাহাড় থেকে পলল বহন করে এ অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলল সমভূমি গঠন করেছে। এ সমভূমির মাটি পাহাড় থেকে আনা খনিজ ও জৈব পদার্থে সমৃদ্ধ, যা ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এ অঞ্চলের উর্বর মাটিতে ধান, গম, ভুট্টা, তেলবীজ, ডাল, আলু ছাড়াও অর্থকরী ফসল পাট, তামাক, চা চাষ হয়। যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে, হুগলি নদী থেকে পূর্ব দিকে মেঘনার সীমানা পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমস্ত দক্ষিণাংশ গঙ্গা ও পদ্মার বিখ্যাত বদ্বীপ অঞ্চল। বদ্বীপগুলো পলি মাটি দিয়ে গঠিত হলেও লবণাক্ততার সমস্যা ফসল উৎপাদনের বিঘ্ন ঘটায়। এ অঞ্চলে লবণ-সহিষ্ণু ধান প্রধান ফসল। এছাড়াও কিছু অঞ্চলে মসুর, মুগ, সরিষা, মিষ্টি আলু, তরমুজ ইত্যাদি চাষ হয়। যা আঞ্চলিক অর্থনীতিতে ভূমিকা রাখলেও সামগ্রিক অর্থনীতিতে তেমন প্রভাব ফেলে না। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, পাদদেশীয় পলল সমভূমি আমাদের দেশের কৃষিতে বিশেষ অবদান রাখে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে কোন ভূমিরূপটি আমাদের দেশের কৃষি…

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তাকে সে বড় নদীর উপনদী বলে।

উত্তর

মেক্সিকোর পেরিকোটিন একটি সিন্ডার কোণ আগ্নেয়গিরি। আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে সিন্ডার কোণ আগ্নেয়গিরি বলা হয়। এগুলো গ্যাসপূর্ণ ম্যাগমার পুনঃপুন ক্ষুদ্র বিস্ফোরণের ফল, যেগুলো লাভা ও ভস্মেও সামান্য পরিমাণ নিক্ষেপ করে নির্গমনপথের আশপাশের ছোট এলাকায়। সিন্ডার কোণ আগ্নেয়গিরি এর গড় আকৃতি প্রায় ৮০০ মিটার চওড়া তল এবং ১০০ মিটার উঁচু।

উত্তর

উদ্দীপকে চিত্র-২ দ্বারা প্লাবন সমভূমিকে নির্দেশ করে। নদীর মধ্যগতিতে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ হলো প্লাবন সমভূমি। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর বিস্তার ঊর্ধ্বগতির তুলনায় বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়। বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল প্লাবিত হয়। এ প্লাবন বা বন্যা শেষে নদীর দু'পাশের ভূমিতে খুব পুরু স্তর কাদা, পলি দেখতে পাওয়া যায়। নদীর দু'দিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এভাবে পর্যায়ক্রমে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। মোটামুটি সমগ্র বাংলাদেশ পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদীবিধৌত প্লাবন সমভূমি। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ ও চিত্র-৩ এর ভূমিরূপ দুটি হলো যথাক্রমে পাদদেশীয় পলল সমভূমি ও বদ্বীপ। ভূমিরূপ দুটির মধ্যে পাদদেশীয় পলল সমভূমি আমাদের দেশের কৃষির ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের তিস্তা, করতোয়া, আত্রাই সংলগ্ন রংপুর, ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পলল সমভূমি নামে পরিচিত। নদীগুলো উত্তরের হিমালয় থেকে উৎপন্ন হয়ে সহজেই পাহাড় থেকে পলল বহন করে এ অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলল সমভূমি গঠন করেছে। এ সমভূমির মাটি পাহাড় থেকে আনা খনিজ ও জৈব পদার্থে সমৃদ্ধ, যা ফসলের উৎপাদনশীলতা বাড়ায়। এ অঞ্চলের উর্বর মাটিতে ধান, গম, ভুট্টা, তেলবীজ, ডাল, আলু ছাড়াও অর্থকরী ফসল পাট, তামাক, চা চাষ হয়। যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে, হুগলি নদী থেকে পূর্ব দিকে মেঘনার সীমানা পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমস্ত দক্ষিণাংশ গঙ্গা ও পদ্মার বিখ্যাত বদ্বীপ অঞ্চল। বদ্বীপগুলো পলি মাটি দিয়ে গঠিত হলেও লবণাক্ততার সমস্যা ফসল উৎপাদনের বিঘ্ন ঘটায়। এ অঞ্চলে লবণ-সহিষ্ণু ধান প্রধান ফসল। এছাড়াও কিছু অঞ্চলে মসুর, মুগ, সরিষা, মিষ্টি আলু, তরমুজ ইত্যাদি চাষ হয়। যা আঞ্চলিক অর্থনীতিতে ভূমিকা রাখলেও সামগ্রিক অর্থনীতিতে তেমন প্রভাব ফেলে না। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, পাদদেশীয় পলল সমভূমি আমাদের দেশের কৃষিতে বিশেষ অবদান রাখে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।