শেয়ারFacebookWhatsApp

'ক' দ্বারা কোন শিলা নির্দেশ করা হয়েছে? বর্ণনা কর।

উত্তর: 'ক' দ্বারা পাললিক শিলাকে নির্দেশ করা হয়েছে। সারণিতে উল্লিখিত 'ক' চিহ্নিত পাললিক শিলার উদাহরণ দেওয়া হয়েছে। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলা হয়। তাছাড়া এ শিলা সহজেই ক্ষয়ীভূত হয় এবং সাগরের তলদেশে সঞ্চিত হতে দেখা যায়। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। উদ্দীপকের সারণিতেও 'ক' শিলার অর্থাৎ পাললিক শিলার কথা বলা হয়েছে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

'ক' দ্বারা কোন শিলা নির্দেশ করা হয়েছে? বর্ণনা কর।

উদ্দীপক

question image

Dhaka · 2025

উত্তর

প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে।

উত্তর

কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।

উত্তর

'ক' দ্বারা পাললিক শিলাকে নির্দেশ করা হয়েছে। সারণিতে উল্লিখিত 'ক' চিহ্নিত পাললিক শিলার উদাহরণ দেওয়া হয়েছে। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলা হয়। তাছাড়া এ শিলা সহজেই ক্ষয়ীভূত হয় এবং সাগরের তলদেশে সঞ্চিত হতে দেখা যায়। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। উদ্দীপকের সারণিতেও 'ক' শিলার অর্থাৎ পাললিক শিলার কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত শিলাদ্বয় হলো যথাক্রমে রূপান্তরিত শিলা ও আগ্নেয় শিলা। নিচে উভয়ের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। কয়লা রূপান্তরিত হয়ে নিস, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়। এই শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়। এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। অপরদিকে, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। সৃষ্টির আদিতে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয় এবং এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলা স্ফটিকাকার, অন্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। গ্রানাইট, ব্যাসল্ট আগ্নেয় শিলার উদাহরণ। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, রূপান্তরিত ও আগ্নেয় শিলার মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য রয়েছে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।