শেয়ারFacebookWhatsApp

ছকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত শিলা কোন প্রকারের? বর্ণনা দাও।

উত্তর: ছকে 'A [গণিত] দ্বারা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এ শিলাকে প্রাথমিক শিলাও বলে। এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অন্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। এ শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। উদ্দীপকের ছকে 'A [গণিত] শিলার উদাহরণ হিসেবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলা দেখানো হয়েছে। যা বহিঃজ আগ্নেয় শিলা এবং অন্তঃজ আগ্নেয় শিলার শ্রেণিভুক্ত। সুতরাং ছকের 'A [গণিত] দ্বারা আগ্নেয় শিলার প্রকারভেদ বা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

ছকে 'A দ্বারা চিহ্নিত শিলা কোন প্রকারের? বর্ণনা দাও।

উদ্দীপক

question image

Comilla · 2025

উত্তর

চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে হ্রদ বলে।

উত্তর

নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাঁড়ি বলে। খাঁড়ি বলতে নদী সমুদ্রে পতিত হওয়ার ঠিক পূর্বের স্থান যাকে নদী মোহনাও বলা হয়। অন্যভাবে বললে, খাঁড়ি বলতে প্রায় আবদ্ধ উপকূলীয় জলাশয়কে বোঝায়, যার সাথে উন্মুক্ত সাগরের স্বাধীন যোগাযোগ রয়েছে এবং এর মধ্যে সমুদ্রের পানির লবণাক্ততা ও ঘনত্ব স্থলভাগের নদীবাহিত পানির দ্বারা যথেষ্ট পরিমাণে হ্রাস পায়।

উত্তর

ছকে 'A′A^{\prime} দ্বারা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এ শিলাকে প্রাথমিক শিলাও বলে। এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অন্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। এ শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। উদ্দীপকের ছকে 'A′A^{\prime} শিলার উদাহরণ হিসেবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলা দেখানো হয়েছে। যা বহিঃজ আগ্নেয় শিলা এবং অন্তঃজ আগ্নেয় শিলার শ্রেণিভুক্ত। সুতরাং ছকের 'A′A^{\prime} দ্বারা আগ্নেয় শিলার প্রকারভেদ বা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে।

উত্তর

ছকে 'B′B^{\prime} ও 'C′C^{\prime} দ্বারা চিহ্নিত শিলাগুলো হলো যথাক্রমে পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। নিচে এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার উদাহরণ। অপরদিকে, আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। সুতরাং পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য হলো পাললিক শিলা স্তরীভূত, নরম ও হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম ও ছিদ্র দেখা যায়। রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়। এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।