শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ দ্বারা নির্দেশিত পর্বতটির বর্ণনা দাও।

উত্তর: চিত্র-১ দ্বারা নির্দেশিত পর্বতটি হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

চিত্র-১ দ্বারা নির্দেশিত পর্বতটির বর্ণনা দাও।

উদ্দীপক

question image

Sylhet · 2025

উত্তর

ভূপৃষ্ঠে শিলার যে বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।

উত্তর

নদীর মধ্যগতি পর্যায়ে পলল কোণ সৃষ্টি হয়। পার্বত্য কোনো অঞ্চল থেকে হঠাৎ করে কোনো নদী যখন সমভূমিতে পতিত হয়, তখন শিলাচূর্ণ, পলিমাটি প্রভৃতি পাহাড়ের পাদদেশে সমভূমিতে সঞ্চিত হয়ে পলল কোণ সৃষ্টি হয়।

উত্তর

চিত্র-১ দ্বারা নির্দেশিত পর্বতটি হলো ভঙ্গিল পর্বত। ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।

উত্তর

চিত্র-২ ও ৩ দ্বারা নির্দেশিত পর্বত দুটি হলো যথাক্রমে আগ্নেয় পর্বত ও ল্যাকোলিথ পর্বত। পর্বত দুটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভূআলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ঐ ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবলবেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়। এরূপে ফাটলের চারদিকে ঐসব পদার্থ সঞ্চিত হয়ে উঁচু পর্বতের সৃষ্টি করে। ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত এরূপ পর্বতের উদাহরণ। অপরদিকে, পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। ঢাল সামান্য খাড়া স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এ ধরনের পর্বত। তাই বলা যায়, চিত্র-২ ও ৩ নির্দেশিত আগ্নেয় পর্বত ও ল্যাকোলিথ পর্বত দুটি ভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।