শেয়ারFacebookWhatsApp

'X [গণিত] ও 'Y [গণিত] নির্দেশিত ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের একটি নির্দিষ্ট অঞ্চলের ভূমিরূপের সাথে সামঞ্জস্যপূর্ণ? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: 'X [গণিত] ও 'Y [গণিত] নির্দেশিত ভূমিরূপদ্বয় হলো যথাক্রমে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত। ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য রয়েছে। আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি। ভিসুভিয়াস ও ফুজিয়ামা এ ধরনের পর্বত। অপরদিকে, কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। আল্পস ও রকি পর্বত এ ধরনের পর্বত। দুটি পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের সাদৃশ্য পাওয়া যায়। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ-সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মায়ানমারের দিক হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমিসমৃদ্ধ। এসব পাহাড় ভাঁজগ্রস্ত। সুতরাং উদ্দীপকের 'X [গণিত] পর্বত তথা ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য পাওয়া যায়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

'X ও 'Y নির্দেশিত ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের একটি নির্দ…

উদ্দীপক

question image

Barisal · 2025

উত্তর

এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত পদার্থকে শিলা বলে।

উত্তর

নদীর মধ্যগতিতে প্লাবন সমভূমি সৃষ্টি হয়। বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল প্লাবিত হয়ে বন্যা হয়। বন্যা শেষে নদীর দু'পাশের ভূমিতে খুব পুরু স্তর কাদা, পলি পড়ে। এভাবে অনেক দিন পলি জমতে জমতে বিস্মৃত প্লাবন সমভূমি গঠিত হয়।

উত্তর

'Z′Z^{\prime} নির্দেশিত ভূমিরূপটি হলো ল্যাকোলিথ পর্বত। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে। ফলে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের ঢাল সামান্য খাড়া স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত এবং এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি এর উদাহরণ। অর্থাৎ উদ্দীপকের 'Z′Z^{\prime} চিহ্নিত পর্বতটি হলো একটি ল্যাকোলিথ পর্বত।

উত্তর

'X′X^{\prime} ও 'Y′Y^{\prime} নির্দেশিত ভূমিরূপদ্বয় হলো যথাক্রমে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত। ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য রয়েছে। আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি। ভিসুভিয়াস ও ফুজিয়ামা এ ধরনের পর্বত। অপরদিকে, কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। আল্পস ও রকি পর্বত এ ধরনের পর্বত। দুটি পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের সাদৃশ্য পাওয়া যায়। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ-সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মায়ানমারের দিক হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমিসমৃদ্ধ। এসব পাহাড় ভাঁজগ্রস্ত। সুতরাং উদ্দীপকের 'X′X^{\prime} পর্বত তথা ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য পাওয়া যায়।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।