সমভূমিতে সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সমভূমিতে জনবসতি গড়ে ওঠার সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় এখানে ঘন জনবসতি গড়ে উঠেছে। সমভূমিতে উর্বর মৃত্তিকা থাকায় কৃষিকাজ ভালো হয় এবং যাতায়াত ব্যবস্থা উন্নত ধরনের থাকায় একস্থান হতে অন্যস্থানে সহজে পরিবহনের মাধ্যমে যোগাযোগ করা যায় বলে সমভূমি অঞ্চলে জনবসতি ঘন। এছাড়া বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে উঠায় বহু মানুষ এখানে এসে বসতি স্থাপন করে। যার ফলে সমভূমিতে ঘন জনবসতি দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
সমভূমিতে সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর