উদ্দীপকে P ও R ভূমিরূপ দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য দেখা যায়?
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] .ও 'R [গণিত] পর্বত দুটি হলো আগ্নেয় পর্বত ও ভঙ্গিল পর্বত। আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি। ভিসুভিয়াস ও ফুজিয়ামা এ ধরনের পর্বত। অপরদিকে, কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। আল্পস ও রকি পর্বত এ ধরনের পর্বত। সমুদ্র তলদেশের বিস্তারিত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরও নিচে নেমে যায়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাঁজ ও নিম্নভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এ সমস্ত ঊর্ধ্ব ও অধঃভাঁজ-সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মায়ানমারের দিক হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় ভাঁজগ্রস্ত হয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমিসমৃদ্ধ। এসব পাহাড় ভাঁজগ্রস্ত। সুতরাং উদ্দীপকের 'R [গণিত] পর্বত তথা ভঙ্গিল পর্বতের সাথে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের ভূমিরূপের সাদৃশ্য পাওয়া যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে P ও R ভূমিরূপ দুটির মধ্যে কোনটির সাথে বাংলাদেশের দক্ষিণ-পূ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর