'B [গণিত] ও 'C [গণিত] মণ্ডল দুটির মধ্যে গঠনগত পার্থক্য আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ছকে 'C [গণিত] এবং 'B [গণিত] হলো যথাক্রমে অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় অশ্মমণ্ডল বা ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। অশ্মমণ্ডল বা ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এ স্তরকে সিয়াল স্তর বলে, যা সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন ও ম্যাগনেসিয়াম যা সাধারণভাবে সিমা নামে পরিচিত। অপরদিকে, অশ্মমণ্ডল বা ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। ঊর্ধ্ব গুরুমণ্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্ন গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। উদ্দীপকের ছকে 'C [গণিত] সিলিকা ও অ্যালুমিনিয়াম এবং 'B [গণিত] লোহা ও ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা গঠিত। সুতরাং এ দু'য়ের মধ্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনগত বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
'B ও 'C মণ্ডল দুটির মধ্যে গঠনগত পার্থক্য আছে কি? তোমার উত্তরের সপ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর