আবিরের দেখা দুর্যোগের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১: আবির টিভিতে দুর্যোগের একটি প্রামাণ্য চিত্র দেখছিল সেটি হলো সুনামি। সুনামি সাধারণত সমুদ্র বা বিশাল হ্রদে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা বড় কোনো বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়। পানির নিচে কোনো পারমাণবিক বোমা বা অন্য কোনো বিস্ফোরণেও সৃষ্টি হতে পারে। জোয়ারভাটা ও বায়ুপ্রবাহ উভয় প্রকার তরঙ্গ একই সাথে সৃষ্টি হলে উল্লম্ব চাপের ফলে সুনামির সৃষ্টি হয়। এছাড়া পাত সীমানায় সমুদ্রের তলদেশে সমতা বিনষ্ট হলে তা রক্ষার জন্য পানিরাশিতে প্রচণ্ড উল্লম্ব চাপের সৃষ্টি হয় ফলে সুনামি হয়। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। সুনামির ফলে উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। উদ্দীপকেও ঘটনা-১ এ আবির যে প্রামাণ্য চিত্র দেখেছিলো তার প্রভাবে সমুদ্রের পানি লোকালয়ে প্রবেশ করছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
আবিরের দেখা দুর্যোগের বর্ণনা দাও।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর