হাসান ও ফারিয়ার দেখা দুর্যোগের মধ্যে কোনটি মানবজীবনের জন্য অপকার নয় উপকারও বয়ে আনে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের হাসান ও ফারিয়ার দেখা দুর্যোগ হলো যথাক্রমে ভূমিকম্প ও আগ্নেগিরির অগ্ন্যুৎপাত। এ দুয়ের মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানবজীবনের জন্য অপকার নয় উপকারও বয়ে আনে। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এর দ্বারা কোনো উপকার হয় না। অপরদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। এর ফলে লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গ্রাম, নগর ও কৃষিক্ষেত্র সব ধ্বংস করে। আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের অপকার নয় উপকারও হয়ে থাকে। এর ফলে ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়। যেমন- দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থ নির্গত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্ন্যুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়। সুতরাং উদ্দীপকের ঘটনা-৩ এ ফারিয়া টিভির প্রামাণ্য চিত্রে দেখা উচ্চভূমি ফেটে গলিত পদার্থ বের হচ্ছে তার দ্বারা মানবজীবনের জন্য অপকার নয় উপকারও বয়ে আনে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
হাসান ও ফারিয়ার দেখা দুর্যোগের মধ্যে কোনটি মানবজীবনের জন্য অপকার নয়…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর