উদ্দীপকে চিত্র-১ এবং চিত্র-৩ এর মধ্যে কোনটি নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এবং চিত্র-৩ হলো যথাক্রমে গিরিখাত ও প্লাবন সমভূমি। গিরিখাত নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে। বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল প্লাবিত হয়। প্লাবন শেষে নদীর দু'পাশের ভূমিতে খুব পুরু স্তর কাদা, পলি জমে। অনেক দিন পলি জমতে জমতে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। অর্থাৎ নদীর সঞ্চয়কার্যের মাধ্যমে এটি গড়ে উঠেছে। অন্যদিকে, ঊর্ধ্বগতি অবস্থায় নদীর প্রবল স্রোত খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। এতে ভূপৃষ্ঠ ক্ষয় হয় এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে পড়ে। শিলাগুলো পরস্পরের সঙ্গে এবং নদীখাতের সঙ্গে সংঘর্ষে মসৃণ হয়ে অনেক দূর চলে যায়। এসব পাথরের সংঘর্ষে নদীর খাত গভীর'ও সংকীর্ণ হতে থাকে। নদীর দুপাশের ভূমি ক্ষয় কম হলে বা না হলে এসব খাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে গিরিখাত সৃষ্টি করে। সুতরাং উদ্দীপকের চিত্র-১ এবং চিত্র-৩ এর মধ্যে অর্থাৎ গিরিখাত ও প্লাবন সমভূমির মধ্যে গিরিখাত নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে উঠেছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-১ এবং চিত্র-৩ এর মধ্যে কোনটি নদীর ক্ষয়কার্যের ফলে গড়…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর