অনন্যর দেখা ঘটনাটি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অনন্যার দেখা ঘটনাটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবলবেগে বের হয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। উদ্দীপকের পর্বত থেকে উত্তপ্ত তরল পদার্থ বের হয়ে আসে। যা মানুষের আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে এবং বহুদূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম ধ্বংস করে। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমিষে প্রাণহানি ঘটে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদগীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা, আকাশের উপরের দিকে স্ট্রাটোমণ্ডলে উঠে যায় এবং তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে শীত বেড়ে যায়। আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত। এসব পর্বত বরফে ঢাকা থাকলে অগ্ন্যুৎপাতের সময় তা গলে পাদদেশীয় এলাকায় বন্যার সৃষ্টি করে, জীবনহানি ঘটে এবং বায়ুদূষণের সৃষ্টি করে। আবার সমুদ্রবক্ষে লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। শুধু তাই নয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বড় গহ্বর, হ্রদ, সমুদ্রে ঢেউ প্রভৃতি সৃষ্টি হয়। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে লাভার সাথে অত্যন্ত মূল্যবান খনিজ ভূপৃষ্ঠে উঠে আসে ফলে উক্ত এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
অনন্যর দেখা ঘটনাটি মানবজীবনে কীরূপ প্রভাব ফেলে? আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর