দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এর ভূমিরূপদ্বয়ের মধ্যে বৈসাদৃশ্য পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পর্বত এবং দৃশ্যকল্প-৩ এ সমভূমি ভূমিরূপের কথা বলা হয়েছে। ভূমিরূপদ্বয়ের মধ্যকার বৈসাদৃশ্য নিচে আলোচনা করা হলো। সমুদ্রতল থেকে অনন্ত ১,০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বতের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো বন্ধুর ভূপ্রকৃতি, খুব খাড়া ঢাল এবং চূড়াবিশিষ্ট। এছাড়াও পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে আবার কিছু পর্বত পৃথক শৃঙ্গসহ ব্যাপক এলাকাজুড়ে অবস্থান করে। সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন- নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় ও সঞ্চয়ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসবাস ও রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী। তাই সমভূমিতে সবচেয়ে ঘনবসতি গড়ে উঠেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ শাহেদের দেখা ভূমিরূপটি সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যন্ত উঁচু, খাড়া ঢালবিশিষ্ট, শক্ত শিলা দ্বারা গঠিত। অপরদিকে দৃশ্যকল্প-৩ এ অর্ণবের দেখা ভূমিরূপটি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু, সুবিস্তৃত সমতল ভূমি। সুতরাং ভূমিরূপদ্বয়ের মধ্যে গঠন, উচ্চতা ও বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এর ভূমিরূপদ্বয়ের মধ্যে বৈসাদৃশ্য পর্যালোচ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর