উদ্দীপকে 'A [গণিত] এবং 'B [গণিত] উপাদান দুটির মধ্যে কোনটি স্থলভাগের আবরণ তৈরিতে অধিক ভূমিকা রাখছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছকে 'A [গণিত] ও 'B [গণিত] হলো যথাক্রমে আগ্নেয় শিলা ও পাললিক শিলা। এ দুয়ের মধ্যে পাললিক শিলা স্থলভাগের আবরণ তৈরিতে অধিক ভূমিকা রাখছে। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বেধে তৈরি হয় ডলোরাইট ও ব্যাথোলিত শিলা। ফলে এ শিলা স্থলভাগের আবরণ তৈরিতে ভূমিকা রাখে না। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। তবে মহদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগই পাললিক শিলা। উদ্দীপকে ছকের 'A [গণিত] অর্থাৎ আগ্নেয় শিলা আগ্নেয়গিরি উত্তপ্ত গলিত লাভা তৈরি বলে এটি স্থলভাগের আবরণ তৈরি করে না; বরং 'B [গণিত] অর্থাৎ পাললিক শিলা পলল বা তলানি থেকে তৈরি হয় বলে মহদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগই পাললিক শিলা। সুতরাং স্থলভাগের আবরণ তৈরিতে পাললিক শিলা অধিক ভূমিকা রাখছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'A এবং 'B উপাদান দুটির মধ্যে কোনটি স্থলভাগের আবরণ তৈরিতে…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর