তুমি কি মনে কর 'B [গণিত] চিহ্নিত গতির কারণে বাংলাদেশের অধিকাংশ ভূমির সৃষ্টি হয়েছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের 'B [গণিত] চিহ্নিত গতিপথ হলো মধ্যগতি। এ গতির কারণে বাংলাদেশের অধিকাংশ ভূমির সৃষ্টি হয়েছে। এর সাথে আমি একমত। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। মধ্যগতিতে নদী সমভূমির উপর দিকে প্রবাহিত হয়। এসময় নদী বিস্তার লাভ করে কিন্তু গভীরতা কমে যায় এবং নদী সঞ্চয় কাজ শুরু করে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতির অবস্থার তুলনায় অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতির অবস্থার তুলনায় অনেক কমে যায়। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয় কাজ শুরু হয়। এ গতিতে নদীর দু'দিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। বাংলাদেশের অধিকাংশ ভূমিই এভাবে সৃষ্টি। সুতরাং চিত্রের 'B [গণিত] চিহ্নিত গতিপথ অর্থাৎ মধ্যগতিতেই বাংলাদেশের অধিকাংশ ভূমির সৃষ্টি হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
তুমি কি মনে কর 'B চিহ্নিত গতির কারণে বাংলাদেশের অধিকাংশ ভূমির সৃষ্…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর