উপরের সারণির 'খ' ও 'গ' মণ্ডলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সারণির 'খ' ও 'গ' মণ্ডল হলো যথাক্রমে কেন্দ্রমণ্ডল ও ভূত্বক বা অশ্মমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত মণ্ডলকে কেন্দ্রমণ্ডল বলে। এ স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং কঠিন অন্তঃভাগ প্রায় ১,২১৬ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, পারদ ও সিসা রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। অন্যদিকে, ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এ স্তরকে সিয়াল স্তর বলে, যা সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন ও ম্যাগনেসিয়াম যা সাধারণভাবে সিমা নামে পরিচিত। উদ্দীপকের সারণির 'খ' মণ্ডলের গঠনকারী উপাদান হলো লোহা ও নিকেল এবং 'গ' মণ্ডলের গঠনকারী উপাদান হলো সিলিকন ও অ্যালুমিনিয়াম। সুতরাং এ দুটি স্তরের মধ্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনগত বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উপরের সারণির 'খ' ও 'গ' মণ্ডলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর