চিত্র-২ এ নির্দেশিত ভূপ্রকৃতির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-২ নির্দেশিত ভূপ্রকৃতিটি হলো ল্যাকোলিথ পর্বত। নিচে ল্যাকোলিথ পর্বতের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো: পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে। ফলে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের ঢাল সামান্য খাড়া স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত এবং এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি এর উদাহরণ। অর্থাৎ উদ্দীপকের চিত্র-২ নির্দেশিত পর্বতটি হলো একটি ল্যাকোলিথ পর্বত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
চিত্র-২ এ নির্দেশিত ভূপ্রকৃতির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর