বাংলাদেশের পর্বতগুলো উদ্দীপকে উল্লিখিত কোন ধরনের পর্বত শ্রেণির অন্তর্গত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্র-১ ও চিত্র-২ এ নির্দেশিত পর্বতদ্বয় হলো যথাক্রমে ভঙ্গিল পর্বত ও ল্যাকোলিথ পর্বত। বাংলাদেশের পর্বতগুলো উদ্দীপকে উল্লিখিত ভঙ্গিল পর্বতশ্রেণির অন্তর্গত। নিচে আমার মতামতের সপক্ষে যুক্তি দেওয়া হলো- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ ভঙ্গিল পর্বতের উদাহরণ। সমুদ্র তলদেশের বিস্তীর্ণ অবনমিত স্থানে দীর্ঘকাল পলি এসে জমা হয়। পরবর্তী পর্যায়ে ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ভাঁজের সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়ে সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত, যা ভঙ্গিল পর্বতের অন্যতম বৈশিষ্ট্য। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, বাংলাদেশের পর্বতগুলো ভঙ্গিল পর্বতশ্রেণির অন্তর্গত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
বাংলাদেশের পর্বতগুলো উদ্দীপকে উল্লিখিত কোন ধরনের পর্বত শ্রেণির অন্ত…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর