শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার ফলাফল বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাটি হলো ভূমিকম্প। নিচে ভূমিকম্পের ফলাফল বিশ্লেষণ করা হলো : ১. ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। ২. সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড়-পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। ৩. অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। যেমন- ১৯৫০ সালে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়। ৪. ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমানীসম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ৫. ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে বলতে পারি, ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের নানা রকম পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার ফলাফল বিশ্লেষণ কর।

উদ্দীপক

মৃদুল ও তার বাবা-মা গত রাতে আতঙ্কের ঘুম থেকে জেগে ওঠে। তাঁরা দেখে তাদের বাসায় সবকিছু কাঁপছে। মৃদুল লক্ষ করে তাদের আশেপাশে সবাই জেগে আছে এবং ঘরবাড়ি ছেড়ে বাইরের উন্মুক্ত প্রান্তরের দিকে ছুটে যাচ্ছে।

উত্তর

মহাদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগ পাললিক শিলা।

উত্তর

নদী যখন মোহনার কাছাকাছি আসে তখন তার স্রোতের বেগ একেবারেই কমে যায়। এতে বালি ও কাদা তলানিরূপে সঞ্চিত হয়। নদীর স্রোতটান যদি কোনো সাগরে এসে পতিত হয় তাহলে ঐ সমস্ত বালি, কাদা নদীর মুখে জমে নদীমুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে এর স্তর সাগরের পানির উচ্চতার উপরে উঠে যায়। তখন নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে এই চরাভূমিকে বেষ্টন করে সাগরে পতিত হয়। ত্রিকোণাকার এই নতুন সমতলভূমিকে ব-দ্বীপ বলে।

উত্তর

উদ্দীপকে সংঘটিত ঘটনাটি হলো ভূমিকম্প। নিচে ভূমিকম্পের কারণগুলো ব্যাখ্যা করা হলো- ভূমিকম্পের প্রধান কারণগুলো হলো- (i) পৃথিবীর উপরিভাগ কতকগুলো ফলক/প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থকে। (ii) অগ্ন্যুৎপাতের ফলে, প্লেটসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। এছাড়াও অন্যান্য অপ্রধান কারণগুলো হলো: ১. কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। ১৯৩৫ সালে বিহারে এবং ১৯৫০ সালে আসামে এ কারণেই ভূমিকম্প হয়। ২. ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ৩. পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। ৪. অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হয়। ৫. হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি হলো ভূমিকম্প। নিচে ভূমিকম্পের ফলাফল বিশ্লেষণ করা হলো : ১. ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। ২. সমুদ্রতল উপরে উত্থিত হয়, পাহাড়-পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। ৩. অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। যেমন- ১৯৫০ সালে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়। ৪. ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমানীসম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ৫. ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে বলতে পারি, ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের নানা রকম পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।