রানার দেখা ঘটনা দুটির বিশ্লেষণ কর।
উত্তর: রানার দেখা প্রথম ঘটনাটি হলো ভূমিকম্প এবং দ্বিতীয় ঘটনাটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। পৃথিবীর কোনো কোনো অংশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণ এ ভূমিকম্প। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। কখনো কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায় বা সমুদ্র উপকূলসংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এতে মাটি, বালু প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়, ব্যাপক প্রাণহানি ঘটে, এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। সর্বোপরি ভূমিকম্পের ফলে মানসিক বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হয় সীমাহীন। আর এ কারণেই বলা হয় ভূমিকম্পের ফলাফল অত্যন্ত ভয়াবহ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে এবং বহুদূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম ধ্বংস করে। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমিষে প্রাণহানি ঘটে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদগীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপরের দিকে স্ট্রাটোমণ্ডলে উঠে যায় এবং তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে শীত বেড়ে যায়। আগ্নেয়গিরি উঁচু পার্বত্য এলাকায় অবস্থিত। এসব পর্বত বরফে ঢাকা থাকলে অগ্ন্যুৎপাতের সময় তা গলে পাদদেশীয় এলাকায় বন্যার সৃষ্টি করে, জীবনহানি ঘটে এবং বায়ুদূষণের সৃষ্টি করে। আবার সমুদ্রবক্ষে লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়। শুধু তাই নয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বড় গহ্বর, হ্রদ, সমুদ্রে ঢেউ প্রভৃতি সৃষ্টি হয়। এছাড়া অগ্ন্যুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে লাভার সাথে অত্যন্ত মূল্যবান খনিজ ভূপৃষ্ঠে উঠে আসে ফলে উক্ত এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
রানার দেখা ঘটনা দুটির বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর