উপরের চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা বিশ্লেষণ কর।
উত্তর: উপরের চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] স্তরদ্বয় হলো যথাক্রমে গুরুমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। নিচে স্তরদ্বয়ের গঠনের বৈশিষ্ট্যের ভিন্নতা বিশ্লেষণ করা হলো: ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। এর উপরিভাগ ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্নভাগ আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই-অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। অপরদিকে, গুরুমণ্ডলের ঠিক পরেই বহিঃকেন্দ্রমণ্ডল বিস্তৃত। এ স্তরটি তরল অবস্থায় রয়েছে। যা প্রায় ২.২৭০ কিলোমিটার পুরু। বিজ্ঞানীদের ধারণা এ স্তরটির মধ্যে লোহা, নিকেল, পারদ ও সিসাজাতীয় উপাদান বিদ্যমান। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। সুতরাং বলা যায়, চিত্রের 'B [গণিত] ও 'C [গণিত] স্তরের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উপরের চিত্রে 'B ও 'C স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর