উপরের চিত্রের তিনটি স্তরের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উত্তর: উপরের চিত্রের তিনটি স্তর হলো ক, খ এবং গ। অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল হলো পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোর প্রধান অংশ। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূঅভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় অশ্মমণ্ডল, বা ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। অশ্মমণ্ডল বা ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এ স্তরকে সিয়াল স্তর বলে, যা সিলিকন, ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন ও ম্যাগনেসিয়াম যা সাধারণভাবে সিমা নামে পরিচিত। তৃত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডল দুই ধরনের। এদের মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডল যা ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। আর নিম্ন গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত মণ্ডলকে কেন্দ্রমণ্ডল বলে। এ স্তর প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং কঠিন, অন্তঃভাগ প্রায় ১,২১৬ কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, পারদ ও সিসা রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। উপর্যুক্ত আলোচনায় দেখা যায়, ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে গঠন, উপাদান, বিস্তৃতিগত পার্থক্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
উপরের চিত্রের তিনটি স্তরের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর