মিতুলের দেখা ভূমিরূপ গুলোর গঠন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মিতুলের দেখা ভূমিরূপ হলো ব্লাক হিলস, তারিম্ একই ধরনের ভূমিরূপ নয়। ব্লাক হিলস মূলত গম্বুজাকার পর্বত বা ল্যাকোলিথ পর্বত এবং তারিম হলো পর্বত মধ্যবর্তী মালভূমি। দুটি ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় দুটি প্লেটের সংঘর্ষের ফলে মাঝের বিস্তীর্ণ সমতল ও নিচু ভূখণ্ড প্রবল পার্শ্বচাপের কারণে উপরে উঠে গিয়ে তারিম মালভূমির সৃষ্টি করে। অন্যদি কে, ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা বা গলিত শিলা যখন তীব্র ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে, কিন্তু বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূত্বকের নিচের শিলান্তরকে স্ফীত করে গম্বুজ আকৃতি ধারণ করে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বতের সৃষ্টি করে। আবার পর্বতমধ্যবর্তী মালভূমি বিভিন্ন শিলা ও পাললিক স্তরের ভাঁজের মাধ্যমে গঠিত হয়। অন্যদিকে ল্যাকোলিথ পর্বত মূলত ভূ-গর্ভস্থ ম্যাগমা জমাট বেঁধে আগ্নেয় শিলা দ্বারা তৈরি হয়। সুতরাং উপরোল্লিখিত ভূমিরূপ দুটির মধ্যকার তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যায় দুটি ভূমিরূপ একইরূপ নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
মিতুলের দেখা ভূমিরূপ গুলোর গঠন প্রক্রিয়া কি একইরূপ? তুলনামূলক বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর