শেয়ারFacebookWhatsApp

রাইসা ও মৃদুলের মায়ের দেখানো বস্তুটি কোন প্রকারের শিলা? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ রাইসা ও মৃদুলের মায়ের দেখানো বস্তুটি জৈব পাললিক শিলা। নিচে ব্যাখ্যা করা হলো- কোটি কোটি বছর আগে ভূগর্ভে চাপা পড়া মৃত গাছপালা ও উদ্ভিদের অবশিষ্টাংশ তীব্র তাপ ও চাপে রূপান্তরিত হয়ে এই শক্ত, দাহ্য পাললিক শিলায় পরিণত হয়। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয় প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হয়ে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লাকে জৈব পাললিক শিলা বলা হয়। পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। এ শিলা স্তরীভূত, নরম ও হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল

রাইসা ও মৃদুলের মায়ের দেখানো বস্তুটি কোন প্রকারের শিলা? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রাহসা ও মৃদুল মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল। তার মা চুলার কয়লা দেখিয়ে বললেন, দেখ এগুলো এক প্রকার শিলা। দৃশ্যকল্প-২: রোহান দুর্যোগের উপর নির্মিত একটি প্রতিবেদনে দেখল, একটি দ্বীপের ভূত্বক ফেটে উত্তপ্ত পদার্থ বের হচ্ছে। আবার সাগরের তলদেশে সংঘটিত ভূমিকম্পে জলরাশি ফুলে উঠে স্থল ভাগে প্রবেশ করছে এবং মারাত্মক দুর্যোগ সৃষ্টি করছে।

Rajshahi · 2026

উত্তর

প্রাকৃতিক প্রক্রিয়ায় এক বা একাধিক খনিজের কঠিন মিশ্রণ হলো শিলা।

উত্তর

সিন্ধু নদীর গিরিখাত টি পূর্ববর্তী নদী, ভূআন্দোলন এবং প্রবল ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছিল। হিমালয় ও কারা কোরাম পর্বতমালা সৃষ্টির আগে থেকেই সিন্ধু নদী তিব্বতের মানস সরোবর এলাকার উচ্চভূমি থেকে প্রবাহিত হতে।। এছাড়া প্লেটে প্লেটে সংঘর্ষের ফলে হিমালয় ও তৎসংলগ্ন পর্বত মালা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে, তখন সিন্ধু নদ তার নিজস্ব প্রবাহপথ বজায় রাখে। সর্বোপরি পর্বত থেকে বাহিত জলের সাথে পাথর, বালি ও কাঁকর প্রবলবেগে নদীর তলদেশে ঘষা লেগে নিচের দিকে বিশাল গিরিখাত সৃষ্টি করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ রাইসা ও মৃদুলের মায়ের দেখানো বস্তুটি জৈব পাললিক শিলা। নিচে ব্যাখ্যা করা হলো- কোটি কোটি বছর আগে ভূগর্ভে চাপা পড়া মৃত গাছপালা ও উদ্ভিদের অবশিষ্টাংশ তীব্র তাপ ও চাপে রূপান্তরিত হয়ে এই শক্ত, দাহ্য পাললিক শিলায় পরিণত হয়। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয় প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হয়ে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। জীবদেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লাকে জৈব পাললিক শিলা বলা হয়। পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। এ শিলা স্তরীভূত, নরম ও হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ রোহানের দেখা দুর্যোগ দুটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি। উক্ত দুর্যোগ দুটিই অত্যন্ত বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। তবে ক্ষয়ক্ষতির মাত্রার দিক থেকে সুনামি তুলনামূলক ভাবে বেশি আকস্মিক, বিস্তৃত ও তাৎক্ষণিক প্রাণঘাতী। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সমুদ্রের তলদেশে শক্তি শালী ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিধসের ফলে সমুদ্রপৃষ্ঠে বিশাল ও বিধ্বংসী ঢেউয়ের সৃষ্টি হয়। বিশাল জলরাশি উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত হানে। পুরো শহর, গ্রাম, রাস্তাঘাট ও অবকাঠামো নিমিষেই পানির নিচে তলিয়ে যায় বা ভেসে যায়। এর প্রভাব শুধু উপকূলেই সীমাবদ্ধ থাকে না, শত শত মাইল দূরে অন্য দেশেও আঘাত হানতে পারে। এটি উপকূলের মাটি ও ফসল নষ্ট করে দেয়। অপরদিকে, পৃথিবীপৃষ্ঠের ফাটল দিয়ে ভূগর্ভের গলিত লাভা, ছাই, গ্যাস ও পাথর বাইরে বেরিয়ে আসে। এর লাভা প্রবাহের কারণে আশপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাতাসে নির্গত গ্যাস বিষাক্ত যা শ্বাসকষ্ট ও দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয় ঘটায়। এর প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে বেশি ধ্বংসাত্মক হয়।সুতরাং বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে সুনামি অধিক ক্ষতিকর ও ভয়ংকর। কারণ সুনামি অত্যন্ত দ্রুতগতিতে বিশাল এলাকা জুড়ে পানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে মানুষের বাঁচার সুযোগ কম থাকে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো সুনামি উপকূলে আঘাত করে বলে ঐ এলাকার বিশাল অঞ্চলের কৃষি জমি, উদ্ভিদকুল, প্রাণিকুল ও মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

পাদদেশীয় পলল সমভূমি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

পাললিক শিলার ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

আগ্নেয়গিরির উদগীরণ কীভাবে ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

পৃথিবীর অভ্যন্তরীণ তিনটি স্তরের নাম লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সক্রিয় আগ্নেয়গিরি কী?

সক্রিয় আগ্নেয়গিরি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আগ্নেয় পর্বত কী?

আগ্নেয় পর্বত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাললিক শিলা কাকে বলে?

পাললিক শিলা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সুনামি কী?

সুনামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

বহিঃজ আগ্নেয় শিলা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জলপ্রপাত বলতে কী বোঝায়?

জলপ্রপাত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।