রোহানের দেখা দুর্যোগ দুটির মধ্যে কোনটি অধিক ক্ষতিকর? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রোহানের দেখা দুর্যোগ দুটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি। উক্ত দুর্যোগ দুটিই অত্যন্ত বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। তবে ক্ষয়ক্ষতির মাত্রার দিক থেকে সুনামি তুলনামূলক ভাবে বেশি আকস্মিক, বিস্তৃত ও তাৎক্ষণিক প্রাণঘাতী। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সমুদ্রের তলদেশে শক্তি শালী ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভূমিধসের ফলে সমুদ্রপৃষ্ঠে বিশাল ও বিধ্বংসী ঢেউয়ের সৃষ্টি হয়। বিশাল জলরাশি উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত হানে। পুরো শহর, গ্রাম, রাস্তাঘাট ও অবকাঠামো নিমিষেই পানির নিচে তলিয়ে যায় বা ভেসে যায়। এর প্রভাব শুধু উপকূলেই সীমাবদ্ধ থাকে না, শত শত মাইল দূরে অন্য দেশেও আঘাত হানতে পারে। এটি উপকূলের মাটি ও ফসল নষ্ট করে দেয়। অপরদিকে, পৃথিবীপৃষ্ঠের ফাটল দিয়ে ভূগর্ভের গলিত লাভা, ছাই, গ্যাস ও পাথর বাইরে বেরিয়ে আসে। এর লাভা প্রবাহের কারণে আশপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাতাসে নির্গত গ্যাস বিষাক্ত যা শ্বাসকষ্ট ও দীর্ঘমেয়াদি পরিবেশ বিপর্যয় ঘটায়। এর প্রভাব শুধু স্থানীয় পর্যায়ে বেশি ধ্বংসাত্মক হয়।সুতরাং বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের চেয়ে সুনামি অধিক ক্ষতিকর ও ভয়ংকর। কারণ সুনামি অত্যন্ত দ্রুতগতিতে বিশাল এলাকা জুড়ে পানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে মানুষের বাঁচার সুযোগ কম থাকে। সবচেয়ে ভয়ানক বিষয় হলো সুনামি উপকূলে আঘাত করে বলে ঐ এলাকার বিশাল অঞ্চলের কৃষি জমি, উদ্ভিদকুল, প্রাণিকুল ও মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
রোহানের দেখা দুর্যোগ দুটির মধ্যে কোনটি অধিক ক্ষতিকর? তুলনামূলক বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর