জনাব কবির যে স্থানীয় সরকারের প্রধান উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও তারা আরও গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন- বিশ্লেষণ কর।
উত্তর: জনাব কবিরের স্থানীয় সরকারব্যবস্থা- ইউনিয়ন পরিষদের কার্যক্রমের মধ্যে উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও আরও বহুবিধ কাজ রয়েছে। জনাব কবির ১২ জনসহ মোট ১৩ জন নিয়ে গঠিত যে স্থানীয় সরকার ব্যবস্থার প্রধান তা হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ এলাকার সড়ক, সেতু, বাধ ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি আরও যেসব কাজ করেন তা হলো- ১. গ্রামের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষা করা; চৌকিদার ও দফাদার নিয়োগ করা; অপরাধ, বিশৃঙ্খলা ও চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করা; গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সমাধান প্রভৃতি।- ২. কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি, বেসরকারি সেবা ও কার্যক্রম জনগণকে অবহিতকরণ। ৩. দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা। ৪. কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ, গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন, বাজার সৃষ্টি, মৎস চাষ ও পশু পালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ; ৫. ইউনিয়ন পরিয়দের সচিব, গ্রাম পুলিশ ও পরিষদের অন্যান্য কর্মচারীদের পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা প্রভৃতি। এছাড়াও ঐচ্ছিক কার্যাবলির মধ্যে রয়েছে বিধবা, এতিম ও গরিবদের সাহায্যকরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার তদারকি; জনপথ ও রাজপথ রক্ষণাবেক্ষণ; দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
জনাব কবির যে স্থানীয় সরকারের প্রধান উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও তারা …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

