তুমি কি মনে কর, জনাব ইকবালের প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: জনাব ইকবালের প্রতিষ্ঠানটি তথা জেলা প্রশাসন কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। প্রত্যেক বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই তাঁর স্থান। উদ্দীপকের জনাব ইকবাল বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার তৃতীয় স্তরের একটি ইউনিটের প্রধান। এর মাধ্যমে সহজেই বোঝা যায় জনাব ইকবাল জেলা প্রশাসনের প্রধান। জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রের যোগসূত্র বিদ্যমান। বাংলাদেশ সবিচালয়ে জেলা-সংক্রান্ত গৃহীত যাবতীয় সিদ্ধান্ত সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয়। জেলা প্রশাসক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনা করেন। আর জেলা প্রশাসকদের কেন্দ্র কইে জেলার প্রশাসন পরিচালিত ও আবর্তিত। জেলা প্রশাসক তাঁর কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী। বিভাগীয় কমিশনার আবার যাবতীয় কার্যাবলির জন্য কেন্দ্রের নিকট দায়ী। বিভাগীয় কমিশনারের মাধ্যমে জেলা ও কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, জনাব ইকবালের প্রতিষ্ঠানটি তথা জেলা প্রশাসন কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব ইকবালের প্রতিষ্ঠানটি কেন্দ্রের সিদ্ধান্ত স্থান…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

