জনাব 'ক'-এর কাজ সরকারের কোন ব্যক্তির কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' এর কাজ সরকারের জেলা প্রশাসকের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন ব্যবস্থা আবর্তিত হয়। জেলা প্রশাসক হলেন জেলার মধ্যমণি। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ও প্রশাসনের দক্ষ ও প্রবীণ কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরই তার পদমর্যাদা বা স্থান। জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রের যোগসূত্র থাকে। জেলা প্রশাসক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তিনি তাঁর কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন। জেলা প্রশাসক প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করা, জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের সাথে যোগাযোগ রক্ষা করা, বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করাসহ আরও অনেক কার্য সম্পাদন করেন। উদ্দীপকের জনাব 'ক' একজন সরকারি কর্মকর্তা। তিনি একটি জেলায় কর্মরত। বিভাগীয় কর্মকর্তার পরেই তার অবস্থান। তিনি সরকারের রাজস্ব আদায় এবং দুর্যোগের সময় মানুষের কষ্ট লাঘবে কাজ করেন। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে জেলা প্রশাসকের কাজ প্রকাশ পায়। কেননা জেলা প্রশাসকের স্থান বিভাগীয় কমিশনারের পরেই। তিনি জেলার সমস্ত কাজের নিয়ন্ত্রক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
জনাব 'ক'-এর কাজ সরকারের কোন ব্যক্তির কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

